Latest Post

কওমীর স্বীকৃতি ও দেবিমূর্তি বিরোধী বক্তব্য আর রাজনৈতিক স্বার্থের ভেল্কিবাজি: মুহাম্মাদ মামুনুল হক

ঢাকা ১৩ই এপ্রিল'১৭ আজকের প্রথম আলোর প্রথম পাতায় প্রধান শিরোনাম দেখে মনে পড়ছে দুই হাজার ছয়ের কথা ৷ যখন হযরত শায়খুল হাদীস রহঃএর দলের...

Sunday, April 2, 2017

বেফাক পরিচিতি

দেশে প্রচলিত কওমী মাদরাসাসমূহের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ড হচ্ছে বেফাকুল
মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড), সংক্ষেপে বেফাক। ১৯৭৮ সনের এপ্রিল মাসে ৩ দিনব্যাপী মহাসম্মেলনের আয়োজন করে এবং দেশের ছোট বড় সর্বস্তরের কওমী মাদরাসা সমূহের প্রতিনিধিবৃন্দ, পূর্ব প্রতিষ্ঠিত আঞ্চলিক বোর্ড সমূহের প্রতিনিধিবৃন্দ এবং দেশের উলামা-মাশাইখগণের উপস্থিতিতে ও সকলের ঐকমত্যের ভিত্তিতে জাতীয় পর্যায়ে একমাত্র ও একক প্রতিষ্ঠান ও বোর্ড হিসেবে বেফাক প্রতিষ্ঠা করা হয়।
আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের চিন্তাধারা এবং দারুল উলূম দেওবন্দের অনুসরণীয় পথই হবে
কওমী মাদরাসাসমূহের এবং বেফাক-এর একমাত্র পথ ও আদর্শ।
০১. কওমী মাদরাসা সমূহকে এক প্লাটফরমে ঐক্যবদ্ধ করা। ০২. তালীম ও তারবিয়াতের মান উন্নয়ন। ০৩. সমাজের দ্বীনী চাহিদা পূরণ। ০৪. ইসলামের হিফাযত, প্রচার, প্রসার, দাওয়াত ও তাবলীগ এবং ইসলামের উপর আবর্তিত যে কোন হামলার সুদৃঢ় ও প্রামাণ্য জবাব দান। ০৫. সমাজে উলামায়ে
কিরামের ন্যায়সঙ্গত অধিকার ও মর্যাদাপূর্ণ অবস্থান প্রতিষ্ঠা। ০৬. সমাজে ইসলাম প্রতিষ্ঠার সমূহ কর্মসূচী গ্রহণ। ০৭. মাদরাসা ফারেগীনদের জন্য তাখাছ্ছুছ্ কোর্স ও প্রশিক্ষণের ব্যবস্থাকরণ। ০৮. ইসলামের মূল ঘাটি মসজিদ সমূহের মান উন্নয়ন এবং পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ ও মসজিদকেন্দ্রিক মক্তব প্রতিষ্ঠা ও এর মান উন্নয়ন। ০৯. জনগণের ধর্মীয় চাহিদা পূরণ করার জন্য বহুমুখী ব্যবস্থা গ্রহণ। ১০. দ্বীনের হিফাযতের নিমিত্ত প্রয়োজনীয় কর্মসূচী গ্রহণ। ১১. আধুনিক সমস্যাবলীর ইসলামী সমাধানের ব্যবস্থা গ্রহণ।
০১. শিক্ষকদেরকে উন্নতমানের প্রশিক্ষণ দান। ০২. শ্রেণী শিক্ষার বিভিন্ন স্তরের পরীক্ষা গ্রহণ এবং সনদ ও বৃত্তি দান। ০৩. নেছাবে তা’লীমের সংস্কার ও নিয়ন্ত্রণ। ০৪. পাঠদান পদ্ধতির মান উন্নয়ন। ০৫. ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পাঠ্যপুস্তক এবং দ্বীন প্রচারমূলক ও দ্বীন বিরোধী ষড়যন্ত্রের জবাব দান মূলক বই পুস্তক প্রণয়ন ও প্রকাশ। ০৬. মাদরাসা পরিদর্শন। ০৭. মাদরাসার হিসাব নিরীক্ষণ ও হিসাব রক্ষকদের প্রশিক্ষণ দান। ০৮. নিরক্ষরতা ও মূর্খতা দূরীকরণ কল্পে মসজিদকেন্দ্রিক মকতব শিক্ষা ও বয়স্ক শিক্ষার ব্যবস্থাকরণ। ০৯. আধুনিক সমস্যাবলীর ইসলামী সমাধান পেশকল্পে দারুল ইফতা প্রতিষ্ঠা এবং ফতোয়া দানের ব্যবস্থাকরণ। ১০. প্রশিক্ষণমূলক ও বিশেষায়িত কোর্স চালু করে ইসলামের প্রতিটি বিষয়ে দক্ষ, বিশেষজ্ঞ ও গবেষক তৈরি করা।

No comments:

Post a Comment